দুটি পৃথক দুরঘটনায় মৃত্যু ৭০ বছরের এক বৃদ্ধা, আহত ২
দি নিউজ লায়ন; শনিবার দুটি পৃথক দুরঘটনায় মৃত্যু হয়েছে ৭০ বছরের এক বৃদ্ধার। আহত হয়েছেন আরও দুই জন।এদিন ঘটনা দুটি ঘটেছে দেগঙ্গা থানার হাড়োয়া রোডে হাদিপুর কলোনি এলাকায়। দেগঙ্গা থানার পুলিশ ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে। পুলিশ জানিয়েছে মৃতার নাম ফাতেমা বিবি(৭০)।
পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে দেগঙ্গার চাকলা চাঁদপুরের বাসিন্দা ফাতেমা বিবি তার দুই নাতি, নাতনিকে নিয়ে বাইকে করে হাড়েয়ায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন।বাইক চালাচ্ছিলেন তার নাতি সৈয়দ আলি। সেই সময় হাড়োয়া গামী একটি ১০৭ গাড়ি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রন হারিয়ে বাইকে ধাক্কা মারে।বৃদ্ধা ও তাঁর নাতনি গাড়ির তলায় পড়ে যায়। আর বাইক আরোহী সৈয়দ আলী রাস্তার বিপরীতে পড়ে। প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে ।
অপরদিকে প্রথম দুরঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে আরেকটি ১০৭ গাড়িতে দ্রুত গতিতে গিয়ে রাস্তার ধারের এক ব্যাক্তির বাড়িতে ধাক্কা মারে । ধাক্কার পরেই পাল্টি হয়ে যায় গাড়িটি। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই বাড়ির লোকজন। ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ। ঘাতক গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে৷ আসে পুলিশ।পুলিশ জানিয়েছে ঘাতক দুটি গাড়ির চালকই পলাতক।

Post a Comment